গাজীপুরে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের হাজীর পুকুর এলাকায় মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. রাজীব শেখ জানান, সকালে ওই এলাকায় গ্লোব কয়েল কারখানার দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সকাল ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কালো ফুল প্যান্ট ও ধূসর রংয়ের চেক শার্ট পরা ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশটি মহাসড়কের পাশে ফেলে গেছে।
