২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আরো দুটি বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে আরো দুটি বিভাগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

‘আন্তজার্তিক সম্পর্ক’ ও ‘ব্যাংকি- ইনস্যুরেন্স’ নামের নতুন দুটি বিভাগসহ এ বিশ্ববিদ্যালয়ে বিভাগ সংখ্যা দাঁড়াচ্ছে ৫০টি।

এর আগে গত ২৮ এপ্রিল নাট্যকলা ও সংগীত বিভাগ বিভক্ত হয়ে আলাদা দুটি বিভাগ করা  হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগ দুটির শিক্ষা কার্যক্রম শুরু হবে।

কলা অনুষদভুক্ত আর্ন্তজার্তিক সম্পর্ক বিভাগে ইতিহাস বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেমকে এবং বাণিজ্য অনুষদভুক্ত ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুসকে সভাপতি নিযুক্ত করা হয়েছে।