২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 12:23 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

দাউদকান্দি মহাসড়ক থানার এসআই রইসউদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকের উপজেলা বারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোধাদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে স্বপন (২৮) এবং একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ইকরাম (৩৫) ও  বগুড়ার গাবতলী উপজেলার ইসমতের ছেলে জহিরুল (৪৫)।

আহতদের গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এসআই রইসউদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাককে ধাক্কা দিলে চট্টগ্রামগামী রোমার পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের যাত্রী স্বপন ও ইকরামের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর মারা যায় জহিরুল।