বরিশালে ‘নাতির হাতে নানা’ খুন
বরিশালে নাতির ধারালো অস্ত্রের আঘাতে নানার মৃত্যুর অভিযোগ উঠেছে।
খুনের অভিযোগে পুলিশ হাসুর নাতি সাইফুল ইসলামকে (১৬) গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় নিহতের মেয়ে জাহানারা বেগম বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন, বৃহস্পতিবার দুপুরে হাসেম আলী শারিরীক অসুস্থতার কারণে জোহরের নামাজ না পড়ে ঘরে শুয়ে ছিলেন।
এ নিয়ে তার সঙ্গে নাতি সাইফুলের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সাইফুল ইসলাম ঘরে থাকা বটি দিয়ে নানাকে কুপিয়ে গুরুতর জখম করে।
হাসেম আলীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তার মৃত্যু হয়।
