২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় এক কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরার চন্দুড়িয়া সীমান্ত থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

বৃহস্পতিবার রাতে সীমান্তের গয়ড়া বাজারে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির নায়েক সুবেদার নুরুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে বিজিবির একটি টহল দল গয়ড়া বাজারে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিনের প্যাকেটে মোড়া স্বর্ণ ফেলে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।