ব্রহ্মপুত্র থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
জামালপুর সদরে তিন দিন ধরে নিখোঁজ এক যুবকের লাশ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার এসআই শাহ নেওয়াজ জানান, নিহত আসাদুজ্জামানের (২২) বাড়ি জামালপুর সদরের বারুয়ামারী জোকা গ্রামে।
তিনি গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কলেজের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার সকালের দিকে নদের ‘আলগীর চর ঘাটে’ লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
স্বজনরা জানায়, আসাদুজ্জামান তার গ্রামের বাড়ি থেকে গত তিন দিন ধরে নিখোঁজ হন।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে।
