২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

সাভার মডেল থানার উপ-পরিদর্শক শাহীন আলম জানান, বৃহস্পতিবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ গৃহবধূ পপি আক্তারের (২৮) লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুমিল্লার কতোয়ালী থানার মুরাদপুর গ্রামের আব্দুস ছালামের মেয়ে পপি স্বামী আক্তার হোসেন মোল্লার সঙ্গে সাভারের বনপুকুর এলাকার ভাড়া থাকতো।

এ ঘটনায় আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপ-পরিদর্শক শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

“পরে আক্তার উত্তেজিত হয়ে ছোরা দিয়ে স্ত্রী পপিকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।”

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পপিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

দুপুরে পুলিশ বনপুকুর এলাকা থেকে আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।