ফেরির ধীর গতি, মাওয়া-কাওড়াকান্দিতে যানজট
পদ্মায় পানি বৃদ্ধির ফলে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দেখা দিয়েছে যানযট।
বৃহস্পতিবার দুপুরে উভয় পাড়ে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন। প্রচণ্ড গরমে ঘণ্টা পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।
পদ্মায় পানি বৃদ্ধি এবং প্রচণ্ড স্রোতের কারণে ফেরিগুলো ধীরে চলছে। এতে কিছু যান আটকা পড়েছে।
বিআইডব্লিটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, পদ্মায় ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে নৌরুটে চলাচলরত ফেরি পারাপারে একটু বেশি সময় লাগছে।
এ কারণে উভয়পাড়ে বিভিন্ন যানবাহনকে অপেক্ষায় করতে হচ্ছে।
তবে রাতের মধ্যেই সব গাড়ি পাররপার করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
