২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষককে লাঞ্ছিত করা প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা নেয়া বর্জন শুরু করেছে শিক্ষক সমিতি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 03:38 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

এ ঘটনার সাথে জড়িদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা এ কর্মসূচি পালন শুরু করেছেন।

সমিতির সাধারণ সম্পাদক ড. আবু হাদী নুর জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন শিক্ষার্থী মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আক্তার হোসেন চৌধুরীর কক্ষে এক যৌনকর্মীকে ঢুকিয়ে তালা দিয়ে দেয়।

এভাবে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষক সমিতির নেতারা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রশাসনকে ৩ দিনের সময় বেধে দিয়েছেন শিক্ষক নেতারা।