চাঁদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
চাঁদপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, বুধবার রাতে সদরের বাগাদী চৌরাস্তা এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ হোসেন(৩৬) শহরের নতুনবাজার ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ী মৃত ছফিউল্যার ছেলে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আব্দুল কাইয়ুম বলেন, বুধবার রাত ১১টায় বাগাদী চৌরাস্তা এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওষুধবাহী একটি পিকআপ ভ্যান পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রী নিহত ও অপর পাঁচজন আহত হন।
