২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর গুলশান থানা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুপুরে গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের বিপরীতে এক দোকানে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত রিয়াজ শিকদার কচি গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার পর একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে কচি নিজেই গুলশান থানায় গিয়ে একটি মামলা করেন বলে ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মামলায় স্থানীয় খোকন ও দ্বীন মোহাম্মদকে আসামি করা হয়েছে। স্থানীয় বিষয় নিয়ে অন্তঃকোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।