চট্টগ্রামে ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার
চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে সেতু এলাকা থেকে মো. রফিক ওরফে ধামা রফিককে (৩৫) গ্রেপ্তার করা হয়।
রফিক কর্ণফুলী সেতু এলাকায় বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করত বলে জানিয়ছেন বাকলিয়া থানার ওসি মো. মহসিন।
তিনি বলেন, একটি চাঁদাবাজি মামলায় আদালতে হাজির করা হলে রফিককে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
গত ১৭ মে একই এলাকা থেকে মফিজুর রহমান ওরফে গালকাটা মফিজ নামে আরেক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছিল।
