২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক উপ মহাব্যাবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার রাজধানীর রমনা থানায় কমিশনের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন এ মামলা করেছেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব কুমার বলেন, “দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে তিনি (আজিজুর রহমান) এক কোটি ৭১ লাখ টাকার সম্পদের হিসাব গোপন করেছিলেন। তাই দুর্নীতি দমন কমিশনের আইনে মামলা হয়েছে।”

সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখায় হল-মার্ক গ্রুপের আর্থিক কেলেঙ্কারির সময় এ কে এম আজিজুর রহমান ওই শাখার ব্যবস্থাপক ছিলেন।

ওই কেলেঙ্কারির ঘটনায় দুদকের মামলার অন্যতম আসামি তিনি।