২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি দখল: মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মাধ্যমে সরকারি সম্পত্তি দখলের মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুদকের তদন্তবিষয়ক কমিশনার এম সাহাবুদ্দিন চার্জশিট অনুমোদন করেন বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদের বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপপরিচালক হারুনুর রশিদ।

হারুনুর রশিদ আগে বলেছিলেন, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, সেটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা তিনি (এহসান) লাভ করেন।

পরবর্তীতে ১৯৬৫ সালে এই বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্ল্যাজের নামও অন্তর্ভুক্ত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

১৯৭৩ সালের ২ অগাস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।