কসবায় সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে তারাপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে ভারতের ত্রিপুরার সিপাইজলায় দুই দেশের এই যৌথ হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট নাজমা বেগম এবং ভারতের পক্ষে ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি কে চাকমা যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নাজমা বেগম জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৩৯ নম্বর মেইন পিলারের কাছে এক একর জায়গার উপর হাটটি হচ্ছে।
এতে দুদেশের ১৫টি করে মোট ৩০টি দোকান থাকবে। তবে, কবে নাগাদ হাট চালু হবে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।
সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল কসবা থেকে ভারতের সিপাইজলায় যায়।
