দিনাজপুরে জাল টাকাসহ যুবক আটক
দিনাজপুর থেকে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার সকালে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ৫০ হাজার পাঁচশ’ টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
আটক আরিফ (২৬) বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের নওশের আলীর ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প ইনচার্জ মেজার খালিদ জানান, বাস টার্মিনালে পঞ্চগড় থেকে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আরিফকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি পাঁচশ’ টাকার ১০১টি জাল নোট উদ্ধার করা হয়।
