সুনামগঞ্জে বিএনপি নেতা 'নিখোঁজের' ঘটনায় আটক আরো ১
সুনামগঞ্জে বিএনপি নেতা ও তার গাড়ি চালক ‘নিখোঁজের’ ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হল।
বুধবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে মাহমুদ বখতকে (২৮) আটকের পর দুপুরে তাকে সুনামগঞ্জে নেয়া হয়। মাহমুদ নবীগঞ্জের কসবা গ্রামের মৃত শফিক উদ্দিনর ছেলে।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পরে নিখোঁজ হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অনবাসী মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল হক সুহেল।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এর আগে দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যানুসারে মাহমুদকে আটক করা হয়েছে।
