চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শ্রীলঙ্কান ছাত্রের মৃত্যু
চট্টগ্রামের খুলশীতে ফয়েস লেক এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি শিক্ষার্থী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালের এ ঘটনায় নিহত এহসান ইরফান (২৩) শ্রীলঙ্কার নাগরিক।
তিনি ঘটনাস্থলের অদূরের জাকির হোসেন সড়কে অবস্থিত বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী।
“তারা বলেছেন, খুলশী চার নম্বর সড়কের রোজ ভ্যালি নামের ভবনের ছয় তলার ছাদ থেকে পড়ে ইরফান গুরুতর আহত হয়। সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ইরফান কখন-কীভাবে ছাদ থেকে পড়ে গেছেন সে বিষয়ে তার স্বদেশি সহপাঠীরা কিছু বলেনি বলে জানান তিনি।
এ বিষয়ে খুলশী থানার এসআই শামসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। দুই ঘণ্টা পর ফোন করেন। তখন বলতে পারব কী হয়েছিল।”
