বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ড: আরেক লাশ সনাক্ত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই বাসের সংঘর্ষের পর অগ্নিদগ্ধ হয়ে নিহত তিন ব্যক্তির মধ্যে আরেকজনের পরিচয় পাওয়া গেছে।
মঙ্গলবার রাইস উদ্দিনের পরিচয় পাওয়া যায়। তিনি সিরাজদিখান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।
এর আগে সোমবার বাদশা মিয়া নামে অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়। একজন যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখানের চালতিপাড়ায দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায়। আগুন পুড়ে এক বাসের চালক বাদশ মিয়াসহ তিন ব্যক্তি নিহত হন।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মধ্যে এক জনের লাশ সনাক্ত করেছে পরিবারের সদস্যরা। তিনি সিরাজদিখান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রাইস উদ্দিন।
লাশটি আগুনে পুড়ে বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করতে না পারলেও পরে হাতের আংটি দেখে লাশটি সনাক্ত করা হয়।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে কুচিয়ামোড়া কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।
তিনি কুচিয়া মোড়া থেকে শ্রীনগর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
ওসি আরো জানান, তৃতীয় ব্যক্তির লাশ এখনও সনাক্ত করা যায়নি। লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
