স্পিকারকে জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল সিম্ফোজিয়াম টুওয়ার্ড এ সোসাইটি ইন হুইচ অল উইমেন সাইন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকার দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া তা দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।
