২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার বিকালে উপজেলার এনায়াতেপুর থানার জালালপুর ইউনিয়নের মুলকান্দি গ্রামে মোছাম্মত হাফিজা খাতুনের (২৪) লাশ পাওয়া যায়।

হাফিজা উপজেলার বৈলতল ইউনিয়নের মালতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

তিনি উপজেলার পোতাজিয়া ভাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামিম হোসেনের স্ত্রী।

এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে শ্বাসরোধ করা হত্যার পর ঘরে ঝুলিয়ে রাখা হয় বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন।

তিনি বলেন, ঘটনার পর শামিম হোসেন এবং তার বাবা শরীফ উদ্দিনসহ বাড়ির সকলেই পালিয়েছেন।