২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর সভাপতি বাংলাদেশ

জাতিসংঘের সহযোগী সংস্থা সাউথ-সাউথ কোঅপারেশন ব্যুরোর সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ব সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

নিউ ইয়র্কে জাতি সংঘ সদর দপ্তরে ১৯ মে সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে আব্দুল মোমেনকে আগামী দুই বছরের জন্য কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়া পূর্ব ইউরোপ থেকে ইউক্রেন, আফ্রিকা থেকে লাইবেরিয়া ও পশ্চিম ইউরোপ থেকে নিউজিল্যান্ডকে কমিটির সহসভাপতি নির্বাচন করা হয়।

আর দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে রেপোর্টিয়ার হয়েছেন আর্জেন্টিনার প্রতিনিধি।

বৈঠকের শুরুতে ব্যুরোর প্রাক্তন সভাপতি জন অ্যাশ, ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর হেলেন ক্লার্ক, জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ইপিং জাউ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় তারা এ কে মোমেনকে অভিনন্দন জানান।

মোমেন তার বক্তব্যে বলেন, সাউথ সাউথ কো-অপারেশন বর্ধিত করার বিশেষ তিনটি ক্ষেত্র হচ্ছে- বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়।

তিনি বলেন, বর্তমানে বাণিজ্য হচ্ছে প্রযুক্তিনির্ভর। এসব প্রযুক্তি বিষয়ক জ্ঞান বিনিময়ের মাধ্যমে সাউথ সাউথ কোঅপারেশন এলডিসি দেশগুলিকে সহায়তা করতে পারে, যাতে এসব দেশ সহজে উন্নতির শিখরে পৌঁছতে পারে।

তাছাড়া সরাসির প্রযুক্তি বিনিময়ের মাধ্যমেও এলডিসি দেশগুলোকে সহায়তা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সাউথ-সাউথ কো-অপারেশনের সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিংয়ের স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছিল।