খুলনায় গণহত্যা আর্কাইভ ও জাদুঘর উদ্বোধন
খুলনায় মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও নির্যাতনের অস্থায়ী আর্কাইভ ও জাদুঘরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি মুনতাসির মামুন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
নগরীর ৩৩৪ নম্বর শেরে বাংলা রোডের ময়লাপোতা মোড়ে একটি ভাড়া বাড়িতে আর্কাইভ ও জাদুঘরের যাত্রা শুরু হলো।
১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ বাহারুল আলম জানান, পরবর্তীতে সরকারিভাবে বাড়ি বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে আর্কাইভ ও জাদুঘর গড়ে তোলা হবে।
১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী খুলনার উপদেষ্টা শেখ বাহারুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান।
বক্তৃতা দেন খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী ইনু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা শাখার সাবেক কমান্ডার সরদার মাহবুবার রহমান প্রমুখ।
পরে খালিশপুরে নয়াবাটি মুন্সী বাড়িতে ১৯৭১ এর ৭ এপ্রিল সংঘটিত গণহত্যায় শহীদদের কবর চিহ্নিতকরণ ও স্মৃতিফলক স্থাপন করা হয়।
