২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পুরো পরিবার

রাজধানীর মাতুয়াইলে নিজের বাড়িতে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে সব খুইয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে একটি পরিবার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 07:08 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

এই পরিবারের কর্তা হলেন মো. আবু বকর (৪১)। তার পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্যরা হলেন- স্ত্রী সালমা বেগম, মেয়ে আশা (১৮),  ভাই মো. আনিস (৪০),  শাহিন (৩০) ও শাহিনের স্ত্রী জুনিয়া আক্তার (২০)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর আড়াইটায় তাদের হাসপাতালে আনা হয়।

আবু বকরের ভাতিজা মো. শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বাড়ি ভাড়া নেয়ার কথা বলে তার চাচার বাসায় ঢোকে।

“তারা পরের মাস থেকে বাসা ভাড়া নেবেন জানিয়ে চাচাকে বলে, ‘আমরা অনেক দূরে থাকি, রাতে আপনাদের বাসায় থাকতে চাই’।”

এরপর রাতে আবু বকরের পরিবারের সবাইকে চেতনানাশক কিছু খাইয়ে ৭০ হাজার টাকা ও অন্তত ১০ ভরি সোনার অলংকার ও চারটি মোবাইল সেট নিয়ে তারা পালিয়ে যায় বলে শাওন জানান।

সকালে শাওনরা চাচার বাসায় গিয়ে দেখেন, সবাই অচেতন হয়ে আছে। তখন তারা ওই ছয়জনকে হাসপাতালে নিয়ে আসে।