২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ধান-চাল সংগ্রহ শুরু

শেরপুরে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:56 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার দুপুরে শেরপুর খাদ্য গুদামে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদ্যস্য মো. আতিউর রহমান আতিক চালকল মালিকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ বছর ৩১ টাকা কেজি দরে ২১ হাজার ৫৬৮ মেট্রিক টন চাল ও  ২০ টাকা কেজি দরে ৭৪৩ মেট্রিক টন ধান কেনার করার জন্য ৩৮৭ জন চালকল মালিকের সঙ্গে চুক্তি হয়েছে।

উদ্বোধনী দিনে শেরপুর খাদ্য গুদামÑ১ এ  দুজন চাল কল মালিকের কাছ থেকে প্রায় ৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।

শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এস ফারুক পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হুইপ মো. আতিউর রহমান আতিক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী, শেরপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি প্রকাশ দত্ত, মিল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও চুক্তিবদ্ধ চাল কল মালিকরা উপস্থিত ছিলেন।