২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাখিলে সেরা ঝালকাঠীর এন এস কামিল মাদ্রাসা  

মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে সর্বোচ্চ ৯১ দশমিক ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:38 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ১০ বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।

এর পরেই ৮৮ দশমিক ০৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাথা।

তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুরের সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, প্রতিষ্ঠানটি পেয়েছে ৮৭ দশমিক ০২ পয়েন্ট।  এছাড়াও ৮৬ দশমিক ৭৪ পয়েন্ট পেয়ে চুতর্থ অবস্থানে রয়েছে ডেমরার দারুজ জান্নাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ৮৫ দশমিক ২৯ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে নরসিন্দির জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা।

৮৪ দশমিক ৯৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ৮৩ দশমিক ৯২ পয়েন্ট পেয়ে সপ্তম উত্তরা তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, ৮২ দশমিক ৬০ পয়েন্ট পেয়ে অষ্টম রংপুরের সাতগাড়া বায়তুল মুকাররাম কামিল মাদ্রাসা, ৮২ দশমিক ৩৮ পয়েন্ট পেয়ে নবম পাবনা সদরের ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং ৮২ দশমিক ১২ পয়েন্ট পেয়ে দশম অবস্থানে রয়েছে চট্রগ্রামের জামেয়া আহমেদিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসা।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ।