সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ, একটির চালক নিহত
সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন।
শনিবার ভোরে উনিশমাইল এলাকা ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় মারা যান আজিউজ্জামান (৩৫)।
তিনি যশোর শহরের শের আলীর ছেলে।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, ভোরে উনিশমাইল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে আজিউজ্জামান ঘটনাস্থলেই মারা যান।
সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক দুটি আটক করেছে বলে জানান তিনি।
