২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভাল করেছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা

মাধ্যমিক ও সমমানে পরীক্ষার ফলে এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার বেশি ব্যবসায় শিক্ষা বিভাগে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 03:28 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

এ বিভাগে পাসের এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৭০ শতাংশ।

বোর্ডে এ বছর পাসের হার ৮৯ দশমিক ২৩ শতাংশ। যা গত বছর ছিল ৮৮ দশমিক ৯৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৪১ জন শিক্ষার্থী। গতবার দুই হাজার ৭৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

শনিবার শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।

এ বছর শিক্ষাবোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৬৮ হাজার ৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫০ জন।

বিজ্ঞান বিভাগ থেকে এবার ১২ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ হাজার ৫৮৫ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ ।

মানবিক বিভাগ থেকে এবার ৪৮ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪২ হাজার ৪১০ জন। পাসের হার ৮৭ দশমিক ৯৩ শতাংশ ।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার সাত হাজার ২০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ছয় হাজার ৭৫৫ জন। এ বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৭০ শতাংশ ।

এবারের পরীক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ৩০ হাজার ১৭৪ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ হাজার ৩৯৯ জন। ছেলেদের পাশের হার ৯০ দশমিক ৮০ শতাংশ।

পরীক্ষায় ৩৭ হাজার ৯১১ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ৩৩ হাজার ৩৫১ জন। মেয়েদের পাশের হার ৮৭ দশমিক ৯৭ শতাংশ ।

এবার তিন হাজার ৩৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে দুই  হাজার ৮২০ জন, মানবিক বিভাগ থেকে ২৩৪ জন ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ২৮৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

জিপিএ ৫ প্রাপ্তদের এক হাজার ৭৩২ জন ছেলে এবং এক হাজার ৬০৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়ায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্বিকভাবে ফল ভাল হয়েছে। পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে।

পরীক্ষায় অংশ নেয়া ৭৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। কেউ পাস করতে পারেনি এমন স্কুল নেই।

সিলেট বোর্ডের সেরা ২০ স্কুল

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিসহ ছয়টি সূচকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি স্কুল হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,  সিলেটের স্কলার্স হোম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল, সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট।