২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়লার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি চালকলের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 11:20 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধারা বাজারের কাছে দড়ি নগুয়া এলাকায় ‘আজিজ রাইসমিলে’ এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে অন্তত তিন জন।

হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান জানান, আহত দুই শ্রমিকের অবস্থা গুরুতর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।    

নিহত শ্রমিকরা হলেন- সুলতান (২৯), হযরত (৩০) ও আলম (২৮)। সবাই ধারা বাজার এলাকার মুকিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জাকিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে বয়লার গরম করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে ছয় শ্রমিক আহত হন।

এদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে নেয়ার পথেই তিন জন মারা যান।