২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালিয়া থানায় হাজতির ঝুলন্ত লাশ

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার টয়লেট থেকে এক হাজতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 11:17 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শুক্রবার রাত ১১টার দিকের এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে পুলিশ।  

নিহত রুহুল আমিন (১৮) নগরীর নামোভদ্রা এলাকার বাসিন্দা।

বোয়ালিয়া মডেল থানার ওসি ছায়েদুর রহমান ভুইয়া জানান, রুহুলকে শুক্রবার বিকেলের দিকে নগরীর নামোভদ্রা কাঁচাবাজার এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।      

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের পরে রুহুলকে থানার হাজতে রাখা হয়। হাজতখানার কম্বলের ছেঁড়া অংশ গলায় পেঁচিয়ে টয়লেটের ভেনটিলেটারের রডের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রুহুল।”   

হাজতে রুহুল একাই ছিলেন জানিয়ে ওসি ছায়েদুর আরো বলেন, কর্তব্যরত কনস্টেবল হাজতের মধ্যে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে ভেতরে ঢোকেন। পরে টয়লেটের দরজা খুলে রুহুলের ঝুলন্ত লাশ দেখতে পান।  

রাতেই মৃতদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।