বিএফএফ-সমকাল বিতর্কে বিজয়ী হাসান আলী স্কুল
বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বির্তক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
শুক্রবার চট্টগ্রাম নগরীর কলেজিয়েট স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগে দৈনিক সমকালের পাঠক সুহৃদ সমাবেশ এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করে।
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী ও বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
এর আগে সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করে একুশে পদপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।
