২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

বরিশাল ও চাঁদপুর থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বরিশাল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার রুনশী এলাকা থেকে পৌর জামায়াতের সেক্রেটারিসহ নয় জন এবং দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ আদর্শ একাডেমি এলাকা থেকে পৌর সভাপতিসহ ১১ জনকে আটক করা হয়।

বাকেরগঞ্জ ও ফরিদগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন।

বাকেরগঞ্জ থানার ওসি মাসুম তালুকদার জানান, রুনশী এলাকার আবু হানিফের বাড়িতে জামায়াতের গোপন বৈঠকে উপজেলায় নাশকতার পরিকল্পনার খবরে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে বিভিন্ন জেহাদি বই, লিফলেট ও সিডি উদ্ধার হয়।

আটক জামায়াত নেতাকর্মীরা হলেন পৌর সেক্রেটারি মো. নুরুজ্জামান, মো. আবুল বাসার, মো. নেছার উদ্দিন, শামীম আহম্মেদ, হাফেজ মো. শহিদুল্লাহ, মো. জাহাঙ্গির হোসেন, মো. মোজাম্মেল হক, মো. আবুল কালাম ও আবু হানিফা।

ফরিদগঞ্জ থানার এসআই শফিউল আজম জানান, শিবিরের পৌর শাখার গোপন বৈঠক চলছে সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এরা হলেন পৌর সভাপতি হেলাল উদ্দিন এবং কর্মী সাইফুল, জসিম, জাহিদুল, সাহাদাত, আলাউদ্দিন, নজরুল ইসলাম, সবুজ, হেলাল, হাসান ও ফয়সাল।

আটকরা সবাই ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে এসআই জানান।