২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে শুক্রবার সকালে রাস্তা ঝাড়ু দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এক পরিচ্ছন্নতাকর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

মৃত লতা দাশ (৪৪) নগরীর পাথরঘাটা টেক পাড়ার মনোরঞ্জন দাশের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়–য়া জানান, সকালে এস এস খালেদ রোডে রাস্তা ঝাড়– দেয়ার সময় একটি ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন লতা।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।