২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে শ্বাসরোধে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনায় নিহত বিলকিস খাতুন (২৫) ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় জড়িত অভিযোগে বিলকিসের শ্বশুর লোকমান হোসেন ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে সুরতহালে পাওয়া গেছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে বিলকিসের স্বামী বেলাল পলাতক রয়েছেন।

এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন প্রামানিক থানায় একটি মামলা করেছেন বলে জানান পরির্দশক কিবরিয়া।