রাজশাহী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত
পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় রেলের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী স্টেশনে আসে।
“ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম পার হয়ে আউটার সিগন্যালে যাওয়ার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়।”
এতে কোন ক্ষয়ক্ষতি কিংবা চলাচলে কোন বিঘœ ঘটেনি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
