২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনমন্ত্রীর বিরুদ্ধে আবেদন খারিজ

অবৈধভাবে নির্বাচিত হওয়ার অভিযোগে আইনমমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 02:38 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

আইনমন্ত্রীর আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় পার্টি-জেপির প্রার্থী খন্দকার হেফজুর রহমানের একটি আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এই আদেশ দেয়।

হেফজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

দশম সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলফনামায় ভুল তথ্য দেয়ায় হেফজুরের প্রার্থিতা বাতিল হয়েছিল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন মো. শহিদুল্লাহ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন।

দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আনিসুল হকের সংশ্লিষ্টতা তুলে ধরে হেফজুরের আবেদনে বলা হয়েছিল, মনোনয়নপত্র দাখিলের দিনও বিবাদী দুদকের আইন উপদেষ্টা ছিলেন। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে এটা তিনি পারেন না।

ওই আবেদেনে আদালত গত ৩ মার্চ আইনমন্ত্রীকে নোটিস পাঠিয়েছিলেন।

জবাবে আইনমন্ত্রী আদালতকে জানিয়েছেন, তিনি লাভজনক কোনো পদে ছিলেন না। ‘কেস টু কেস’ দুদকের মামলা লড়তেন।