শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার মাদামবিবির হাটে এস ট্রেডিং কর্পোরেশন নামে একটি শিপইয়ার্ডে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইদুর রহমানের (৩০) বাড়ি পিরোজপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজ কাটার সময় গ্যাস নিঃসরণের পর ওপর থেকে পড়ে যান সাইদুর।
গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান।
