২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর প্রশিক্ষণে বিস্ফোরণ, আহত ৯

দিনাজপুরে সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন নয় সেনা সদস্য।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 07:02 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বুধবার দুপুর ২টায় এই বিস্ফোরণ ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

আইএসপিআরে যোগাযোগ করা হলে জানানো হয়, বিস্ফোরণে আহতদের মধ্যে চারজনকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। অন্যরা রংপুর সিএমএইচে ভর্তি আছেন।

আহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার কেতাবুল ইসলাম, মোহাম্মদ আলী, কর্পোরাল আব্দুল মান্নান, গোলাম রসুল, সার্জেন্ট ফজলুল হক, রওশন আলী, সৈনিক বিকাশ চন্দ্র রায়, আব্দুর রহমান ও জহির।

এরা সবাই রংপুর সেনানিবাসের ৩৪ ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত। প্রশিক্ষণ নিতে দিনাজপুরের খোলাহাটিতে বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাসে গিয়েছিলেন তারা।

সেনা কর্মকর্তারা জানান, ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় দুর্ঘটনাবশত একটি গ্রেনেড বিস্ফোরিত হয়।