২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আ. লীগ নেতার বাড়িতে বোমা হামলা

রাজশাহী নগরীতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে বোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার গভীর রাতে বালিয়াপুকুর এলাকায় মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সস্পাদক আসলাম সরকারের বাড়িতে এ হামলা হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি ছায়েদুর রহমান ভূঁইয়া জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় আসলাম সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি করে বুধবার বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।

আসলাম সরকার বলেন, রাত দেড়টার দিকে বাড়ির সিঁড়িঘরে বিকট শব্দে বোমাটির বিস্ফোরিত হয়। বোমার আঘাতে সিঁড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কারা এ বোমা হামলা চালিয়েছে নিশ্চিত হতে পারেননি বলে জানান তিনি।