‘ভুল চিকিৎসা’: ময়মনসিংহ মেডিকেলে ভাংচুর
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করেছে ওই শিশুর স্বজনরা।
ওসি ফজলুল করিম বলেন, শহরের মাসকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে নীরব (৭) হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যায়। এর পর তার স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় চিকিৎসকরা পালিয়ে যায়।
এরপর তারা মেডিকেল কলেজের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাতে রাতে পেটে ব্যথা ও বমি নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় নীরবকে।
