চাঁদপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু
চাঁদাবাজির প্রতিবাদে একদিন বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর-ঢাকা রুটে বাস চলাচল।
সায়দাবাদ বাস টার্মিনালে শ্রমিক ও মালিক কল্যাণ সমিতির নামে চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-চাঁদপুর রুটে মঙ্গলবার দুপুর ২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ।
চাঁদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ জানান, চাঁদপুর-ঢাকা রুটে মোট ৬০টি পদ্মা থাকলেও প্রতিদিন বাই রোটেশন ৪৪টি বাস চলাচল করে। ঢাকা-সায়দাবাদ শ্রমিক ও মালিক কল্যাণ সমিতিতে প্রতিদিন গাড়ি প্রতি অন্যান্য গাড়ি দিয়ে থাকেন ১২০ টাকা। আর পদ্মা বাস মালিক ও শ্রমিক পক্ষ ১৮০ টাকা দেওয়া হয়। এখন আবার তারা আরো ২শ ৫০ টাকা করে বেশি দাবি করছে।
এই প্রেক্ষাপটে ক্ষুব্ধ হয়ে মালিক সমিতি এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বিষয়টি নিয়ে আলোচনার পর বুধার সকাল থেকে এই রুটে বাস চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।
