২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মন্দিরে আগুন, প্রতিমা ভাংচুর

নাটোরের লালপুর উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়ে দুটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 11:26 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার গভীর রাতে নওপাড়া বাজারের কাছে দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নওপাড়া দুর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে দুর্গামন্দিরের সামনের রাস্তায় গঙ্গা ও সরস্বতীর দুইটি প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রতিমার হাত পা ও মাথা ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও মন্দিরের সামনের খড়ের একটি চালা পোড়ানো হয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক বিকাশ কুণ্ডু জানান, মন্দিরের সামনের অংশ বাঁশের ফটক দিয়ে আটকানো ছিল। দুর্বৃত্তরা ফটক সরিয়ে প্রতিমা দুটি বের করে রাস্তায় নিয়ে এসে গাছের ডাল দিয়ে ভেঙেছে।