২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের ইয়ার্ডে চুরি

চট্টগ্রাম বন্দরের একটি ইয়ার্ড থেকে তৈরি পোশাক কারখানার আমদানি পণ্য চুরি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এই ঘটনায় মঙ্গলবার বন্দর থানায় একটি মামলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

সোমবার রাতে বন্দরের জে আর ইয়ার্ডে রাখা একটি কন্টেইনার থেকে ডেনিম জিন্সের ৩০০ বেল কাপড় চুরি হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

চুরি হওয়া পণ্য ওনার্স গ্রুপের ওনার্স ডিজাইন লিমিটেডের। এর মালিক বিজিএমইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

ওনার্স ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি কন্টেইনারে করে সাংহাই থেকে ৫০৫ বেল কাপড় আসে। সোমবার দুপুরে শুল্ক কর্মকর্তাদের উপস্থিতিতে এসব পণ্যের কায়িক পরীক্ষাও হয়।

“রাতে মালিকপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে পণ্য খালাসের সময় কন্টেইনারের সিলাগালা ভাঙা পাওয়া যায় এবং ভেতরে কাপড় উধাওয়ের বিষয়টি ধরা পড়ে।”

আমদানি করা কাপড়ের মধ্যে ৩০০ বেল পাওয়া যায়নি বলে জানান তিনি।

এরপর মঙ্গলবার বন্দর পরিবহন বিভাগ একজন সহকারী টার্মিনাল ব্যবস্থাপককে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দরের নিরাপত্তা এলাকা থেকে এসব ফেব্রিক উধাও হয়েছে। আমরা মামলা নিয়েছি।”

মাসুদর রহমানের করা এই মামলার তদন্তে বন্দর কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদনও আমলে নেয়া হবে বলে জানান তিনি।