২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার ঢাকা-বান্দুরা সড়কের মহব্বতপুর এলাকায় নিহত সমির আহম্মেদ টিটু (১৬) বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং স্থানীয় আব্দুর রশিদের ছেলে।

নবাবগঞ্জ থানার এসআই আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের চাচা কাউসার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমির মাঝিরকান্দা থেকে মোটরসাইকেলে বান্দুরা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়।

তাকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে ঢাকা পাঠানো হচ্ছিল। ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এসআই আনিছুর রহমান।