২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বাসের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 03:58 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনায় নিহত মো. তাজুল ইসলাম (৮) উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের অছিউর রহমানের ছেলে এবং উত্তর মেদাকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ডুলাহাজারা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বেলা ১১টায় কক্সবাজারগামী একটি বাস শিশুটিকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষনিকভাবে সড়ক অবরোধ করে। পরে চকরিয়া থানা ও ডুলাহাজরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।