২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 02:47 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারাইরচক এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউর রহমান (৪৫) গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে।

মোগলাবাজার থানার ওসি মোরছালিন আহমদ জানান, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সানাউর গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।