২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 02:34 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সদর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান আজিজ জানান, মঙ্গলাবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাগাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাইচ শরীফ (৩০) ওই গ্রামের সিদ্দিক শরীফের ছেলে।

উপ-পরিদর্শক আজিজুর বলেন, ধারনা করা হচ্ছে নাইচকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতেই লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই রইচ শরীফ বলেন, সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি নাইচ। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

“সকালে বাড়ির পাশের উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বড়ই গাছের তলায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”