টাঙ্গাইলে ট্রাকচাপায় শিশু নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত হনুফা খাতুন (৭) উপজেলার চামরা গ্রামের হুরমুজ আলীর মেয়ে।
কালিহাতী থানার ওসি মনির হোসেন জানান, হনুফা রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
