২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে বাসের সঙ্গে সংঘর্ষে কভার্ড ভ্যান চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন কভার্ড ভ্যান চালক।  আহত হয়েছে বাসের চালকসহ আরো পাঁচজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 01:09 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদু মিয়া (৪০) রাজশাহীর পুঠিয়ার কাজীরপাড়ার আফছারউদ্দিনের ছেলে।

কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি আলমগীর সিদ্দিক জানান, ঢাকাগামী খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী আহম্মেদ পার্শ্বেলের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দাদু মিয়া মারা যান।

আহতদের মধ্যে তিনজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীদের স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।