২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাংলালিংকের থ্রিজি চালু

রাজশাহীতে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) চালূ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 10:53 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার রাজশাহীর উৎসব সিনেমা হল থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে থ্রিজি সেবা চালু করা হয় বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে। 

এতে বলা হয়, র‌্যালিতে ক্যারাভ্যান, ঘোড়ার গাড়ি, প্যাডেল ভ্যান এবং বাংলালিংকের জিঙ্গেলের সুর সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

এসেবা চালু হওয়ার ফলে এখন থেকে যা রাজশাহীর গ্রাহকরা উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির পাশাপাশি ভিডিও কলও করতে পারবেন।

এখন পর্যন্ত ঢাকা, খুলনা, বন্দরনগর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া এবং রংপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে বাংলালিংক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর মেয়র মো. মোসাদ্দেক হোসাইন বুলবুল। এছাড়া বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার মো. মুশফিক উস সালেহীন।